শনি মহারাজ , হনূমান দেব

শনি মহারাজ , হনূমান দেব

Monday, 20 February 2017

শনির সাড়ে সাতি



শনির সাড়ে সাতি 
সূর্যপুত্র দীর্ঘদেহ বিশাললক্ষ্য শিব প্রিয় ।
মন্দচার প্রস্ননাত্মা পীড়া দহতুমেশনি ।।

সৃষ্টি র প্রারম্ভ থেকে অতন্ত দীন হীন আর উপেক্ষিত ছিলেন । নবগ্রহ পরিবারে তার স্থান ছিল চাকরের । বৈদিক কালে সব মানুষ সূর্য উপাসনা করত । নৈসরগিক পাপ প্রকৃতির জন্য শনির কোন খ্যাতি ছিল না । রাজপুত্র হবার পরও তার কোন সন্মান ছিল না । এই অপমানের জন্য তিনি শিব আরাধনা শুরু করেন । শনির কর্তব্য নিষ্ঠা ও ভক্তির জন্য ভগবান শিব তাকে যশস্বী হবার বর প্রদান করেন । শনি দেব ভগবান শিবের অত্বন্ত প্রিয় । শনি কে শিব প্রিয় বলা হয় । শনি গ্রহের আকৃতি শিব লিঙ্গের মত দেখায় । কারন উপাসক উপাস্যের গুন প্রাপ্ত হয় ।
প্রারব্ধ কর্মের শুভ ফল সমস্ত গ্রহ দেয় , কিন্তু ভগবান শিব শনি দেব কে বিশেষ করে তার সঞ্চিত পাপ কর্মের ফল দেবার অধিকার দিয়েছেন । এই জন্য শনি দেবকে দণ্ডাধিকারি , ন্যায়াধীশ বলা হয় । মৃত্যু দেবতা যমরাজের দুত । মানুষ কে ত্রাস রাখতে সক্ষম । এই জন্য শনি দেব কে দুর্ভাগ্য দেবার গ্রহ  বলা হয় । বাস্তবে শনি দেব ন্যায়ের দেবতা । মানুষের দুঃখের কারন তার খারাপ কর্ম । ন্যায়াধীশ হবার জন্য তিনি পাপ কর্মের আধারে বর্তমান জন্মে তিনি দণ্ড দেন । পূর্ব কর্মের অশুভ কাজের ফল প্রদান শনি দেব নিমিত্ত মাত্র । প্রধান কারন তার কর্ম ফল ।
এক পরিবারে কয়েক  জন সদস্য শনির সাড়ে সাতি বা ঢৈইয়া দ্বারা প্রভাবিত হলে পরিবারের প্রধান বা বাড়ির জ্যৈষ্ঠ ব্যাক্তি শনিদেবের আরাধনা করলে সবাই সেই লাভ পেতে পারে । এই পরিস্থিতি মুক্তি পেতে পরিবারের জ্যৈষ্ঠ ব্যক্তি পুজা অর্চনা করা উচিত । প্রত্যেক শনিবার শনি মূর্তির ডান বা বাম দিকে তিল এর প্রদীপ জ্বালিয়ে শনি চলিশা নিত্য পাঠ করা উচিত । পরিবারের সমস্ত সদস্য কে শনি দেব এর কৃপা প্রাপ্তির প্রার্থনা করা উচিত ।
শনির সাড়ে সাতি তে শনি মহারাজ কেমন ফল দেবে তা শনির পাদ এর উপর নির্ভর করে ।
শনির ফল চার প্রকারের ঃ
স্বর্ণ পাদ ----সুখের অভাব রজত পাদ ---যশ ধন প্রাপ্তি তাম্র পাদ ---সামান্য শুভ লৌহ পাদ --ধন সম্পত্তি হানি হানী
সাড়ে সাতি আরম্ভ হবার সময় জন্ম রাশি থেকে যে স্থানে গোচর চন্দ্র হয় এর আধারে পাদ নির্ণয় হয় । জন্ম রাশি থেকে গোচর চন্দ্র ১,৬,১১ তাহলে স্বর্ণপাদ
জন্ম রাশি থেকে গোচর চন্দ্র ২,৫, ৯ তাহলে রজত পাদ
জন্ম রাশি থেকে গোচর চন্দ্র ৭, ১০ তাহলে তাম্র পাদ
জন্ম রাশি থেকে গোচর চন্দ্র ৪,৮ ,১২ তাহলে লৌহ পাদ
যদি কোন ব্যক্তি পাপ কর্ম করে তার ফল তাকে ভোগ করতে হয় ।
নিজের পাপ কর্মের ফল এর শাস্তি শনি দেব দেবে যার জন্য ভগবান শিব তাকে নিযুক্ত করেছে ।


শনি স্তোত্র

No comments:

Post a Comment